ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অবশেষে জামিনে মুক্তি পেলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া

তিন মাস কারাভোগ করে অবশেষে জামিনে মুক্তি পেলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি ফরিদপুর জেলা কারাগার হতে মুক্তি লাভ করেন।একইদিন বেলা ১১টায় জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের জামিন দেন।


জেলা বিএনপির সদস্য সচিবের জামিনের খবরে নেতাকর্মীরা বিকাল ৪টা থেকেই জেল গেটে উপস্থিত হতে থাকেন। দীর্ঘ প্রতিক্ষার পরে সন্ধ্যা সোয়া ৬টায় কিবরিয়া স্বপন জেলগেট হতে বের হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে জেলগেটেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে কিবরিয়া স্বপন তার পূর্বখাবাসপুরস্থ বাস ভবনে যান। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।


উল্লেখ্য, গত ২১শে নভেম্বর সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।


পরে কিবরিয়া স্বপনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আর সেই মামলায় ২ মাস ১৬ দিন করাভোগ করে জামিনে মুক্তি পেলেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑